Return Policy

Return & Refund Policy

Kapra Mart – Clothing & Electronics

আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহককে সঠিক ও মানসম্মত পণ্য সরবরাহ করা। তবুও কোনো কারণে সমস্যা হলে নিচের নীতিমালা অনুযায়ী রিটার্ন ও রিফান্ড প্রযোজ্য হবে।


কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে

নিচের পরিস্থিতিতে শুধুমাত্র রিফান্ড প্রযোজ্য হবে—

  1. অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাওয়ার পর যদি

    • পণ্যে কোনো ত্রুটি থাকে

    • পণ্য ড্যামেজ অবস্থায় পৌঁছায়

    • ভুল পণ্য পাঠানো হয়

    • পণ্য অসম্পূর্ণ থাকে

    সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ওয়েবসাইটের Refund Option–এ উপযুক্ত প্রমাণ (ছবি/ভিডিও) সহ আবেদন করতে হবে।
    নির্ধারিত সময়ের পরে করা আবেদন গ্রহণযোগ্য হবে না।

  2. Kapra Mart–এ পণ্য এক্সচেঞ্জ করার কোনো ব্যবস্থা নেই


মিসিং বা হারিয়ে যাওয়া প্রোডাক্টের রিফান্ড ক্লেইম সংক্রান্ত নির্দেশনা

  1. গ্রাহক যখন ডেলিভারি পাওয়া পণ্য আনবক্স করবেন, তখন অবশ্যই সম্পূর্ণ আনবক্সিং ভিডিও সংরক্ষণ করতে হবে।

  2. মিসিং প্রোডাক্টের ক্ষেত্রে—

    • ডেলিভারিকৃত পণ্যের সাইজ ও কালার উল্লেখ করতে হবে

    • কোন প্রোডাক্ট কতটি মিসিং, তা লিখিতভাবে জানাতে হবে

    • প্রয়োজনীয় ছবি ও ভিডিও প্রমাণ দিতে হবে

  3. মিসিং প্রোডাক্ট সংক্রান্ত অভিযোগ অবশ্যই ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কাস্টমার সাপোর্টে জানাতে হবে।


রিফান্ড করার সময়সীমা

আপনি সব শর্ত পূরণ করে রিফান্ডের জন্য আবেদন করার পর আমাদের টিম আবেদনটি যাচাই করবে এবং আপনার সাথে যোগাযোগ করবে।
আপনার আবেদনটি আমাদের রিফান্ড পলিসির আওতায় পড়লে—

  • পণ্যের মূল্য সর্বোচ্চ ৭ কর্মদিবসের মধ্যে রিফান্ড করা হবে

  • পেমেন্ট মেথড অনুযায়ী রিফান্ড সময় কিছুটা কম বা বেশি হতে পারে


কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে

  • অর্ডারকৃত পণ্যের সাথে ডেলিভারি পাওয়া পণ্যের সাইজ বা কালার মিল না থাকলে

  • এক্ষেত্রে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটের Return Option থেকে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে

  • নির্ধারিত সময়ের পরে করা আবেদন গ্রহণযোগ্য হবে না

  • আমাদের টিম আবেদন যাচাই করে আপনার সাথে যোগাযোগ করবে


কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে না

  1. রিটার্নযোগ্য পণ্য অবশ্যই অব্যবহৃত হতে হবে

    • কোনো অবস্থাতেই ধোয়া বা ব্যবহার করা যাবে না

    • ফ্যাশন পণ্যের ক্ষেত্রে শুধুমাত্র ট্রায়াল দেওয়া যাবে

    • ট্রায়ালের পর পণ্যে ভাঁজ, দাগ বা ধোয়ার চিহ্ন থাকা চলবে না

  2. পণ্যের সাথে অবশ্যই থাকতে হবে—

    • অরিজিনাল ট্যাগ

    • ইউজার ম্যানুয়াল

    • ওয়ারেন্টি কার্ড (যদি থাকে)

    • প্রোডাক্টের সাথে দেওয়া সকল এক্সেসরিজ


কিভাবে রিটার্ন বা রিফান্ডের জন্য আবেদন করবেন

  1. প্রথমে আপনার একাউন্টে লগইন করুন

  2. এরপর Return Process Page–এ ক্লিক করুন

  3. নির্ধারিত ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে Submit করুন

    • আপনার ঠিকানা ঢাকার মধ্যে হলে, আপনি চাইলে নিজে এসে অফিসে পণ্য রিটার্ন করতে পারবেন অথবা কুরিয়ারে পাঠাতে পারবেন

    • ঢাকার বাইরে হলে, কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় পণ্য পাঠাতে হবে

  4. পণ্য পাঠানোর আগে অবশ্যই ফোন বা ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে হবে

  5. রিটার্ন কুরিয়ার খরচ গ্রাহককে নিজ দায়িত্বে বহন করতে হবে

  6. কুরিয়ারে পণ্য হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে Kapra Mart দায়ী থাকবে না